২২ ডিসেম্বর, ২০২২ ১২:৫২ পিএম

বিএসএমএমইউতে শিশু বিভাগের ‘ইয়ার বুক-২০২১’ উদ্বোধন 

বিএসএমএমইউতে শিশু বিভাগের ‘ইয়ার বুক-২০২১’ উদ্বোধন 
বিএসএমএমইউর ভিসি বলেন, দেশের স্বাস্থ্যসেবায় বিএসএমএমইউর শিশু বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা অবদান রেখে চলেছে।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু বিভাগের ‘ইয়ার বুক-২০২১’ উদ্বোধন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ব্লকে শিশু বিভাগের এমআর খান শ্রেণিকক্ষে এ উপলক্ষে অনুষ্ঠানটি আয়োজিত হয়। 

অনুষ্ঠানে বিএসএমএমইউর ভাইস-চ্যান্সলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, দেশের স্বাস্থ্যসেবায় বিএসএমএমইউর শিশু বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা অবদান রেখে চলেছে। এ শিশু বিভাগের সেবা ও গবেষণা দেশের বাইরেও আন্তর্জাতিক অঙ্গণে বেশ সুনাম অর্জন করেছে। এ সুনাম আরও বৃদ্ধির জন্য গবেষণাও বৃদ্ধি করতে হবে। 

তিনি বলেন, শিশু বিভাগের গবেষণার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমন্বিত গবেষণায় সর্বাধিক পুরস্কার অর্জন করেছে। যেটি বেশ গর্বের। শুধু প্রমোশনের জন্য গবেষণা নয়, বিশ্ববিদ্যালয় ও দেশের মানুষের জন্য প্রত্যেক ফ্যাকাল্টিকে প্রতি বছর অন্তত একটি গবেষণাপত্র জমা দিতে হবে। গবেষণায় আগ্রহী করার জন্য বর্তমান প্রশাসন নানামুখী উদ্যোগ নিয়েছে। আশা করি এ উদ্যোগে সকলে সহযোগিতা করবেন।

এতে সভাপতিত্ব করেন শিশু অনুষদের ডিন ও শিশু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সুরাইয়া বেগম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউর) প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল ।

এ সময় বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক, অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নাজির উদ্দিন মোল্লাসহ শিশু অনুষদ ও বিভিন্ন বিভাগের শিক্ষক চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত