১৫ ডিসেম্বর, ২০২২ ১১:৫৭ এএম

পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ৩০৩ পরিদর্শিকা নিয়োগ ও পদায়ন 

পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ৩০৩ পরিদর্শিকা নিয়োগ ও পদায়ন 
৩০৩ জন প্রার্থীকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৪ নম্বর গ্রেড ( বেতনক্রমে ১০,২০০- ২৪,৬৮০/-টাকা) পরিবার কল্যাণ পরিদর্শিকা শূন্য পদে রাজস্বখাতে অস্থায়ী ভিত্তিতে বর্ণিত কর্মস্থলে পদায়ন করা হলো।

মেডিভয়েস রিপোর্ট: শূন্য পদে রাজ্বস্বখাতে অস্থায়ী ভিত্তিতে শর্তসাপেক্ষে ৩০৩ পরিদর্শিকাকে নিয়োগ ও পদায়ন করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর।

বুধবার (১৪ ডিসেম্বর) অধিদপ্তরের অতিরিক্ত সচিব ও পরিচালক (প্রশাসন) খান মো. রেজাউল স্বাক্ষরিত এক নিয়োগপত্রে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ২১.০৯.২০১৭ তারিখের পপঅ/প্রশা-১/নিয়োগ-৩২৭/ ২০১৭/২৬৫৩ সংখ্যক স্মারকে পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী মনোনয়ন বিজ্ঞপ্তি জারি করা হয়। নিয়োগের যথাযথ প্রক্রিয়া ও ধাপসমূহ প্রতিপালনপূর্বক পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভাগীয় নির্বাচন কমিটির (DPC) ২১.১১.২০২২ এবং ২২.১১.২০২২ তারিখের সভার সুপারিশক্রমে ৩০৩ জন প্রার্থীকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৪ নম্বর গ্রেড (বেতনক্রমে ১০,২০০- ২৪,৬৮০/-টাকা) পরিবার কল্যাণ পরিদর্শিকা শূন্য পদে রাজস্বখাতে অস্থায়ী ভিত্তিতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে নিয়োগ প্রদানপূর্বক স্ব-স্ব নামের পাশে বর্ণিত কর্মস্থলে পদায়ন করা হলো।’

‘মহাপরিচালক মহোদয়ের অনুরোধক্রমে জনস্বার্থে এ নিয়োগ জারি করা হলো বলে নিয়োগপত্রে উল্লেখ করা হয়েছে।’

নোটিসটি দেখতে ক্লিক করুন  

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত