বিসিএস স্বাস্থ্য ক্যাডারভুক্ত হলেন তিন চিকিৎসক কর্মকর্তা
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরাধীন তিন চিকিৎসক কর্মকর্তাকে বিসিএস স্বাস্থ্য ক্যাডারভুক্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ সোমবার (১২ ডিসেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ অধিশাখার সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
তিন চিকিৎসক কর্মকর্তা হলেন, ডা. মুহাম্মদ আক্তার হোসেন, ডা. মোহাম্মদ হুমায়ুন কবির ও ডা. মো. শফিকুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শক্রমে জনপ্রশাসন মন্তণালয় কর্তৃক প্রণীত ‘বিসিএস (স্বাস্থ্য) গঠন ও ক্যাডার বিধিমালা, ১৯৮০’ এবং দ্য বাংলাদেশ সিভিল সার্ভিস রিকুয়েরমেন্ট রুলস, ১৯৮১’ (The Bangladesh Civil Service Recruitment Rules, 1981) সংশোধন সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩০.০৫.২০২২ খ্রি. তারিখের এস. আর. ও. নং-১১৩-আইন/২০২২ এর আলোকে স্বাস্থ্য অধিদপ্তরাধীন নিম্নবর্ণিত তিনজন চিকিৎসক কর্মকর্তাকে বিসিএস (স্বাস্থ্য) ক্যডারভুক্ত করা হলো।’
এতে বলা হয়েছে, ‘বর্ণিত কর্মকর্তাগণ ক্যাডার পদে সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ বরাবর email: [email protected] এ যোগদান প্রেরণ করবেন এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বর্তমান কর্মস্থলে স্ব-স্ব পদে কর্মরত থাকবেন।
-
১৩ মে, ২০২৬
-
২৫ ডিসেম্বর, ২০২৫
-
১৪ ডিসেম্বর, ২০২৫
-
০৬ ডিসেম্বর, ২০২৫
-
০২ ডিসেম্বর, ২০২৫
-
২৪ নভেম্বর, ২০২৫
-
২৪ অক্টোবর, ২০২৫
-
২৩ অক্টোবর, ২০২৫
-
২১ অক্টোবর, ২০২৫
-
২১ অক্টোবর, ২০২৫