১১ ডিসেম্বর, ২০২২ ০৯:৫৫ পিএম

সর্বজনীন স্বাস্থ্য সেবা দিবস-২০২২ উদযাপনে নির্দেশনা 

সর্বজনীন স্বাস্থ্য সেবা দিবস-২০২২ উদযাপনে নির্দেশনা 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকল প্রতিষ্ঠানে সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

মেডিভয়েস রিপোর্ট: সর্বজনীন স্বাস্থ্য সেবা দিবস-২০২২ (Universal Health Coverage Day-2022) উদযাপন উপলক্ষ্যে নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর।

সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, ‘উপরোক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আগামী ১২ ডিসেম্বর সর্বজনীন স্বাস্থ্য সেবা দিবস-২০২২ (Universal Health Coverage Day-2022) উদযাপন উপলক্ষ্যে দেশের সকল স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে প্রত্যেককে উল্লেখিত নির্দেশনা পালন করার জন্য অনুরোধ করা হলো।’

নির্দেশনা

১. সেবা প্রদানকারী সবাইকে নির্ধারিত সময়ে প্রতিষ্ঠানে আগমন ও প্রস্থান করতে হবে।

২. সবাইকে ড্রেসকোড মেনে প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে।

৩. সকল প্রতিষ্ঠানে সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সকল মেডিকেল কলেজের পরিচালক, বিশেষায়িত হাসপাতালের পরিচালক, স্বাস্থ্যের বিভাগীয় পরিচালক, জেলা সদর হাসপাতাল/জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জনসহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত