০৮ ডিসেম্বর, ২০২২ ০৪:২৫ পিএম

কর্ণেল মালেক মেডিকেল ট্রমা সেন্টারে ২১৮ সেবা কর্মী নিয়োগের অনুমোদন  

কর্ণেল মালেক মেডিকেল ট্রমা সেন্টারে ২১৮ সেবা কর্মী নিয়োগের অনুমোদন  
আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা,২০১৮ অনুযায়ী ২১৮ জন সেবা কর্মীর সেবা ক্রয়ের জন্য সম্মতি প্রদান

মেডিভয়েস রিপোর্ট: মানিকগঞ্জে কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল ও ট্রমা সেন্টারে জন্য আউটসোর্সিংয়ে ২১৮ জন সেবা কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন-১ শাখার উপসচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য অধিদপ্তরাধীন কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল ও ট্রমা সেন্টার, মানিকগঞ্জের জন্য আউটসোর্সিং এর মাধ্যমে সেবা ক্রয়ের সম্মতি প্রদান।’

এতে বলা হয়েছে, ‘ উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, স্বাস্থ্য অধিদপ্তরাধীন ৫০০ শয্যা বিশিষ্ট কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল ও ট্রমা সেন্টার, মানিকগঞ্জে প্রতিদিন ৫০০-৭০০ জন রোগী ভর্তি থাকে। উক্ত হাসপাতালে ৪র্থ শ্রেণির কোনো জনবলের পদ সৃষ্টি করা হয়নি বিধায় হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বক্ষণিক সেবা কার্যক্রম অব্যাহত রাখার জন্য আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা-২০১৮ মোতাবেক সেবা কর্মী নিয়োগের অনুমতি প্রদানের জন্য সুত্রোক্ত স্মারকে অনুরোধ জানানো হয়েছে।’

এতে আরও বলা হয়েছে ‘এমতাবস্থায়, কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল ও ট্রমা সেন্টার, মানিকগঞ্জের জন্য আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা,২০১৮ অনুযায়ী ২১৮ জন সেবা কর্মীর সেবা ক্রয়ের জন্য সম্মতি প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

নোটিসটি দেখতে ক্লিক করুন 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত