০৬ ডিসেম্বর, ২০২২ ০৬:৩৭ পিএম

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে নিবন্ধন দেখে চিকিৎসককে সেবা প্রদানের নির্দেশ

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে নিবন্ধন দেখে চিকিৎসককে সেবা প্রদানের নির্দেশ
বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের নিবন্ধন সর্ম্পকে নিশ্চিত হয়ে সেবা প্রদানের জন্য চিকিৎসকদের নির্দেশ

মেডিভয়েস রিপোর্ট: বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের নিবন্ধন সর্ম্পকে নিশ্চিত হয়ে সেবা প্রদানের জন্য চিকিৎসকদের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শেখ দাউদ আদনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, ‘দেশের সব বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে অনলাইন নিবন্ধন ও লাইসেন্স প্রক্রিয়ায় আনার চেষ্টা অব্যাহত আছে এবং অধিকাংশ ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরের ডেটাবেজে অন্তর্ভুক্ত। সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ডিসপ্লেতে তাদের লাইসেন্স নম্বর প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। তা সত্বেও কিছু বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার আজ পর্যন্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত না হয়ে অবৈধভাবে পরিচালিত হচ্ছে। তাই চিকিৎসকদের কোনো হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সেবা প্রদানের আগে সেই হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন সম্পর্কে নিশ্চিত হয়ে সেবা প্রদানের নির্দেশ প্রদান করা হলো।

এতে আরও বলা হয়েছে, নিবন্ধনহীন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সেবা প্রদানের দায়-দায়িত্ব সেই চিকিৎসকের ওপর বর্তাবে এবং স্বাস্থ্য অধিদপ্তর এ বিষয়ে অবহিত হলে বিধি মোতাবেক যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার
ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক