০৫ ডিসেম্বর, ২০২২ ১১:২৮ এএম

বিএপি’র সভাপতি ডা. আজিজ, সম্পাদক ডা. তারিকুল

বিএপি’র সভাপতি ডা. আজিজ, সম্পাদক ডা. তারিকুল
অধ্যাপক ডা. আজিজুল ইসলাম, অধ্যাপক ডা. মোহাম্মদ তারিকুল আলম। (বাম দিক থেকে)

মেডিভয়েস রিপোর্ট: মনোরোগ বিশেষজ্ঞদের সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট’র (বিএপি) ২০২৩-২৪ সেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন ইউএস বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আজিজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনিস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ তারিকুল আলম।

আজ সোমবার (৫ ডিসেম্বর) সকালে বিএপি’র নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. আজিজুল ইসলাম মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামী ২০ ডিসেম্বর বিএপি’র ৩০তম বার্ষিক সাধারণ সভা, বৈজ্ঞানিক সেমিনার ও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার ও প্রতিদ্বন্দ্বিতাকারীদের নাম প্রত্যাহারের শেষ দিনে অধ্যাপক আজিজুল ও ডা. মোহাম্মদ তারিকুল আলমের নেতৃত্বে এই কমিটি এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করলে সর্বসম্মতিক্রমে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

অনভূতি জানিয়ে নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. আজিজুল ইসলাম মেডিভয়েসকে বলেন, ‘নির্বাচিত হওয়ার জন্য প্রথমেই আমি সৃষ্টিকর্তার কাছে এবং বিএপির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। বাংলাদেশের প্রেক্ষাপটে মানসিক স্বাস্থ্য অনেক পিছিয়ে আছে, আমাদের মূল কাজ হবে মানসিক স্বাস্থ্যসেবাকে মানুষের কাছে পৌঁছানো এবং সাধারণ মানুষের মাঝে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি করা। আমরা আগে থেকেই এই কাজ করে যাচ্ছি, এখন তো দায়িত্ব আরও বেড়ে গেলো।’

কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি অধ্যাপক ডা. ফারুক আলম, অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, অধ্যাপক ডা. সুলতানা আলগিন, যুগ্ম সম্পাদক ডা. জিল্লুর রহমান খান, আহমেদ রিয়াদ চৌধুরী, কোষাধ্যক্ষ্য ডা. নিয়াজ মোহম্মদ খান, সাংগঠনিক সম্পাদক ডা. মাহবুব হাসান বাপ্পি, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. সিফাত-ই-সাঈদ, আন্তর্জাতিক সম্পাদক ডা. রুবিনা হোসেন, সমাজকল্যাণ সম্পাদক ডা. ফাতিমা জোহরা মারিয়া, অফিস সম্পাদক ডা. নাসির উদ্দিন আহমেদ, সদস্য অধ্যাপক ডা. গোলাম রব্বানী, অধ্যাপক ডা. এম এ মোহিত কামাল, ডা. অভ্র দাশ ভৌমিক, ডা. হেলাল উদ্দিন আহমেদ, ডা. মেখলা সরকার, অধ্যাপক ডা. সুস্মিতা রায়, ডা. একেএম খালিকুজ্জামান, ডা. তাওহিদুল ইসলাম সাম্য, ডা. রাইসুল ইসলাম পরাগ, ডা. আবদুল্লাহ সাইদ, ডা. জওহর দত্ত ও ডা. আহসান আজিজ সরকার। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক