০২ ডিসেম্বর, ২০২২ ০৪:৫৭ পিএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১২০ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১২০ জন হাসপাতালে ভর্তি
এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৫ হাজার ৮৭৭ জন ডেঙ্গু রোগী।

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১২০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৭৮ জন ও ঢাকার বাইরে ৪২ জন চিকিৎসাধীন আছেন। তবে একই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। ফলে মৃত্যু ২৫৪ জনেই রয়েছে। 

আজ শুক্রবার (২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী এক হাজার ৭২৭ জন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগী ৯৫৪ জন ও ঢাকার বাইরে অন্যান্য বিভাগের ৭৭৩ জন ভর্তি আছেন।

এতে আরও বলা হয়েছে, চলতি বছরে জানুয়ারি থেকে আজ ২ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৫৭ হাজার ৮৫৮ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ৩৬ হাজার ৮০৩ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি ২১ হাজার ৫৫ জন।

এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৫ হাজার ৮৭৭ জন ডেঙ্গু রোগী। ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৩৫ হাজার ৬৯৪ জন ও ঢাকার বাইরে ২০ হাজার ১৮৩ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩শ’ মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন। আর গত বছর ডেঙ্গুতে মারা গেছেন ১০৫ জন এবং আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক