২৮ নভেম্বর, ২০২২ ০৪:৩২ পিএম

ভোলা ও ব্রাহ্মণবাড়িয়ায় ১৯২ সেবা কর্মী নিয়োগের অনুমোদন  

ভোলা ও ব্রাহ্মণবাড়িয়ায় ১৯২ সেবা কর্মী নিয়োগের অনুমোদন  
এরমধ্যে ভোলায় ১২০ ও  ব্রাহ্মণবাড়িয়ার জন্য ৭২ জন সেবাকর্মী রয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: রোগীদের সেবার মান উন্নয়ন  ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ভোলা ও তার নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং  ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালের জন্য আউটসোর্সিংয়ে ১৯২ সেবা কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এরমধ্যে ভোলায় ১২০ ও  ব্রাহ্মণবাড়িয়ার জন্য ৭২ জন সেবাকর্মী রয়েছে।

রোববার (২৭ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন-১ শাখার যুগ্মসচিব আনজুমান আরা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, সিভিল সার্জন অফিস, ভোলা ও তার  নিয়ন্ত্রণাধীন নয়টি উপজেলা স্বাস্থ্য প্রতিষ্ঠান/ হাসপাতলের (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চরফ্যাশন ৫০ শয্যা হতে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে) রোগীদের সেবার মান উন্নয়ন ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণের জন্য আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা-২০১৮ মোতাবেক সেবা কর্মী নিয়োগের অনুমতি প্রদানের জন্য সূত্রোক্ত স্মারকে অনুরোধ জানানো হয়েছে।’

এতে বলা হয়েছে, ‘২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালটিতে প্রতিদিন আউটডোরে ১৫০০ থেকে ২০০০ জন এবং অন্তঃবিভাগে ৩৫০ থেকে ৪০০ জন রোগীর চিকিৎসা প্রদান করা হয়। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়ার জন্য আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা-২০১৮ মোতাবেক সেবা কর্মী নিয়োগের অনুমতি প্রদানের জন্য সূত্রোক্ত স্মারকে অনুরোধ জানানো হয়েছে।’

এতে আরও বলা হয়েছে, এমতাবস্থায় সিভিল সার্জন অফিস ভোলা ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়ার জন্য আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা, ২০১৮ মোতাবেক ভোলা ও ব্রাহ্মণবাড়িয়ার জন্য মোট ১৯২ সেবা কর্মীর সেবা ক্রয়ের সম্মতি প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ভোলায় আউটসোসিংয়ে সেবা কর্মীর পদের নাম

টিকেট ক্লার্ক, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ল্যাব-এ্যাটেনডেন্ট, ওটি বয়/এ্যাটেনডেন্ট,  ইমার্জেন্সি এ্যাটেনডেন্ট, স্ট্রেচার এ্যাটেনডেন্ট, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা প্রহরী, ওয়ার্ড বয়, মালী, আয়া।

ব্রাহ্মণবাড়িয়ায় আউটসোসিংয়ে সেবা কর্মীর পদের নাম

পরিচ্ছন্নতা কর্মী, স্ট্রেচার বেয়ারার, ডোম, ইলেকট্রিশিয়ান, আয়া, ওয়ার্ড বয়, টিকেট ক্লার্ক, জেনারেটর অপারেটর, ওটি বয়/এ্যাটেনডেন্ট, ল্যাব-এ্যাটেনডেন্ট,  ইমার্জেন্সি এ্যাটেনডেন্ট। 

নোটিসটি দেখতে ক্লিক করুন 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : আউটসোসিং
  এই বিভাগের সর্বাধিক পঠিত