২৭ নভেম্বর, ২০২২ ০৯:২৫ পিএম

স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্তদের বিএসএমএমইউতে স্ক্রিনিংয়ের আহ্বান ভিসির 

স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্তদের বিএসএমএমইউতে স্ক্রিনিংয়ের আহ্বান ভিসির 
তিনি বলেন, পানি না খেয়ে বেশ কিছু দিন থাকা যায়, কিন্তু স্লিপ অ্যাপনিয়ার কারণে কারও শ্বাস কষ্ট হলে মৃত্যু খুব তাড়াতাড়ি হয়।

মেডিভয়েস রিপোর্ট: ভালোমতো ঘুম না হলে নাগরিকদের শারীরিক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি এর মাধ্যমে দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। সুতরাং দেশের অর্থনীতি সচল রাখার জন্য হলেও স্লিপ অ্যাপনিয়া নিয়ে স্ক্রিনিং করা দরকার বলে মনে করেন তিনি।

আজ রোববার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁয়ে স্লিপ অ্যাপনিয়া বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘পানি না খেয়ে বেশ কিছু দিন থাকা যায়, কিন্তু স্লিপ অ্যাপনিয়ার কারণে কারও শ্বাস কষ্ট হলে মৃত্যু খুব তাড়াতাড়ি হয়। সুতরাং আমাদের এ বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে।’

বিএসএমএমইউতে স্লিপ অ্যাপনিয়া সেন্টার আছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের এখানে স্লিপ অ্যাপনিয়া স্ক্রিনিংয়ের ব্যবস্থা আছে। এটার প্রচার-প্রচারণার জন্য এর সাথে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি। আরও বেশি সিম্পেজিয়াম-সেমিনার ও মিডিয়ার মাধ্যমে স্লিপঅ্যাপ স্ক্রিনিং সেন্টারের প্রচার চালাতে হবে।’

অনুষ্ঠানে বিএসএমএমইউর সাবেক ভিসি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের প্রশংসা করে শারফুদ্দিন আহমেদ বলেন, ‘ডা. প্রাণ গোপাল দত্ত অটোল্যারিংগোলজি সাবজেক্টকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন এবং তার আমলে বিএসএমএমইউতে অনেক যন্ত্রপাতি এসেছে। এসব যন্ত্রপাতি সঠিকভাবে ব্যবহার করা গেলে আমরা আন্তর্জাতিক মানের অটোলারিঙ্গোলজিস্ট তৈরি করতে সক্ষম হবো। ইতিমধ্যে আমরা বিএসএমএমইউতে এ বিষয়ে এমএস এবং ফেলোশিফ চালু করেছি।’

শহীদ ডা. শামসুল আলম খান মিলনের স্বরণে তিনি বলেন, ‘এই দেশে যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে সবগুলোতেই চিকিৎসকদের অবদান আছে। মহান মুক্তিযুদ্ধে তৎকালীন চিকিৎসকদের মধ্য থেকে ১০ শতাংশ চিকিৎসক মৃত্যুবরণ করেন। শহীদ ডা. শামসুল আলম খান মিলনও একটি গণতান্ত্রিক আন্দোলনে আত্মহুতি দিয়ে অবদান রেখেছেন। আমি শহীদ ডা. শামসুল আলম খানের আত্মার মাগফিরাত কামনা করছি।’

বিএসএমএমইউ গবেষণাখাতে ব্যয় বাড়িয়েছে জানিয়ে ভিসি বলেন, ‘আমরা বিএসএমএমইউতে গবেষণাখাতে বাজেট বাড়িয়েছি। গত আমলে চার কোটি টাকা ছিল, যা এখন ২২ কোটিতে উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রী ১০০ কোটি টাকার একটা সমন্বিত গবেষণা তহবিল দেয়। এবার ৬৭ জন এ তহবিল পেয়েছে, এর মধ্যে এক চতুর্থাংশই পেয়েছে বিএসএমএমইউ।’

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক