চীনে টানা ৪ দিন রেকর্ডসংখ্যক কোভিডে আক্রান্ত মানুষ
মেডিভয়েস ডেস্ক: চীনে আবারও বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। দেশটিতে টানা চারদিন রেকর্ড সংখ্যক মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আজ রোববার (২৭ নভেম্বর) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, এদিন নতুন ৩৯ হাজার ৭৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে উপসর্গ রয়েছে তিন হাজার ৭০৯ জনের। উপসর্গ নেই ৩৬ হাজার ৮২ জনের। এদিন মারা গেছেন মাত্র একজন। এতে করে চীনে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২২৩ জনে।
এর আগে শনিবার (২৬ নভেম্বর) ৩৫ হাজার ১৮৩ জন করোনা রোগীর সন্ধান মিলেছিল চীনে। ২৬ নভেম্বর পর্যন্ত চীনে উপসর্গসহ করোনায় আক্রান্ত হয়েছেন মোট তিন লাখ সাত হাজার ৮০২ জন।
অন্যদিকে শুক্রবার (২৫ নভেম্বর) দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৩৯ হাজার ৫০৬ জন। তবে এদিন কেউ মারা যাননি।
দেশটির রাজধানী বেইজিংসহ অন্যান্য শহরগুলোতে করোনা সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে সরকার। চংকিং ও গুয়ানজুতে নতুন করে সংক্রমণ দিনের পর দিন বেড়েই চলছে। বেইজিংয়েও এটি বেড়ে চলছে। রাজধানী শহরে একদিনের ব্যবধানে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬৬ ভাগ। শনিবার বেইজিংয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৫৯৫ জন। অন্যদিকে রোববার আক্রান্ত হয়েছেন চার হাজার ৩০৭ জন।
দেশটিতে নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বেইজিংয়ের স্কুল-কলেজ ও ব্যবসাপ্রতিষ্ঠান সাময়িক বন্ধ ঘোষণা করেছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন। তবে এ সিদ্ধান্তে ভোগান্তি পোহাতে হচ্ছে বলেই আন্দোলনে নেমেছেন বলে জানান চীনের বাসিন্দারা।
এদিকে দেশটিতে গত ছয় মাসে রেকর্ড সংখ্যক মানুষের করোনা শনাক্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।
সূত্র: রয়টার্স
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী
‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী
‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’