ডেঙ্গু চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: দেশে দুই শতাধিকের বেশি মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক।
আজ শনিবার (১২ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে উপকারভোগী পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এডিস মশার কামড়েই ডেঙ্গু রোগ হয়, আর এ কারণে এডিস মশা নিধন করতে হবে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এ রোগ প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে।
জেলা প্রশাসক আব্দুল লতিফের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
-
১২ মে, ২০২৬
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৬