১০ নভেম্বর, ২০২২ ০৪:১৪ পিএম

প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

মেডিভয়েস রিপোর্ট: প্রেসক্রিপশন ছাড়া কোনো দোকানে অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি করা যাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (১০ নভেম্বর) খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে পঞ্চম স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি প্রণয়ন সম্পর্কিত খুলনা বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, দেশের ওষুধ শিল্প এখন মানসম্পন্ন ওষুধ ও ভ্যাকসিন  তৈরি করছে। বিদেশেও রপ্তানি করছে। দেশের মানুষের শরীরে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা যাতে নষ্ট না হয় সেজন্য অ্যান্টিবায়োটিকের যথেচ্ছা ব্যবহার বন্ধ করতে হবে। প্রসবকালে মাতৃমৃত্যু রোধ করতে প্রাতিষ্ঠানিক প্রসবের সংখ্যা বৃদ্ধির ওপর জোর দিতে হবে।

তিনি বলেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সরকার স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। দেশের সরকারি হাসপাতালগুলোতে বেডের সংখ্যা বৃদ্ধি পেয়ে এখন ৬০ হাজারের বেশি হয়েছে। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বর্তমান সরকার বিগত কয়েক বছরে ২০ হাজার ডাক্তার ও ২৫ হাজার নার্স নিয়োগ দিয়েছে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ও সম্প্রসারিত টিকাদান কর্মসূচির মাধ্যমে রাতকানাসহ অন্যান্য রোগ থেকে শিশুদের দূরে রাখা সম্ভব হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পঞ্চম স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি প্রণয়নের জন্য আজ এই বিভাগীয় কর্মশালার আয়োজন করা হয়েছে। বিগত কর্মসূচিগুলোয় সংক্রামক রোগ নিয়ে বেশি কাজ করা হয়েছে। আগামী সেক্টর কর্মসূচিতে ক্যান্সার, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগ প্রতিরোধে কাজ করার সুযোগ রয়েছে। সঠিক পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যসেবা পেতে মানুষের ব্যক্তিগত ব্যয় কমাতে হবে। একই সঙ্গে এই কর্মসূচির মাধ্যমে মানুষকে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাপনে উৎসাহিত করতে হবে।
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক