১০ নভেম্বর, ২০২২ ০২:২৭ পিএম

৪১তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৩ হাজার 

৪১তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৩ হাজার 
২০২১ সালের ডিসেম্বর মাসে ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪১তম বিসিএস’র লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৩ হাজার পরীক্ষার্থী। 

আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) পিএসসির বিশেষ সভা শেষে এ ফল প্রকাশ করে। সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস এ তথ্য জানান।

২০২১ সালের ডিসেম্বর মাসে ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই বছরের আগস্টের শুরুতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। এতে ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন। তাঁরাই লিখিত পরীক্ষায় অংশ নেন।

গত বছরের ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন চার লাখের বেশি চাকরি প্রার্থী। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক