০১ নভেম্বর, ২০২২ ০৭:১০ পিএম

৪০তম বিসিএসে ১৯২৯ জনের নিয়োগ 

৪০তম বিসিএসে ১৯২৯ জনের নিয়োগ 
এতে এক হাজার ৯৬৩ জনকে বিভিন্ন কাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। পিএসসির সুপারিশ করা তালিকা থেকে ৩৪ জন বাদ পড়েছেন।

মেডিভয়েস রিপোর্ট: ৪০তম বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে এক হাজার ৯২৯ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দিয়েছে সরকার।

আজ মঙ্গলবার (১ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালায়ের নবনিয়োগ শাখার সিনিয়র সচিব কে এম আলী আজম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ গেজেট প্রকাশ করা হয়।

এতে জানানো হয়, জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে নবনিয়োগপ্রাপ্তদের বেতন হবে ২২০০০-৫৩০৬০ টাকা।

এতে আরও বলা হয়, প্রার্থীদের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র অথবা সরকার কর্তৃক নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তাকে দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। প্রার্থীদের আগামী ৪ ডিসেম্বর সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক নির্দেশিত/পদায়িত কার্যালয়ে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে।

গত ৩০ মার্চ ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে এক হাজার ৯৬৩ জনকে বিভিন্ন কাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। পিএসসির সুপারিশ করা তালিকা থেকে ৩৪ জন বাদ পড়েছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক