৩০ অক্টোবর, ২০২২ ১০:৩১ এএম

স্তন ক্যান্সার রোধে সামাজিক সংগঠনকেও এগিয়ে আসতে হবে

স্তন ক্যান্সার রোধে সামাজিক সংগঠনকেও এগিয়ে আসতে হবে
রাজধানীর শ্যামলী নার্সিং কলেজে নার্সিং শিক্ষার্থীদের নিয়ে ‘হেলথ বন্ধু’ আয়োজিত সচেতনতামূলক এক সেমিনারে বক্তারা এসব তথ্য তুলে ধরেন।

মেডিভয়েস রিপোর্ট: যেকোনো বয়সেই একজন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারেন। তবে, এই ক্যান্সার যদি প্রাথমিক পর্যায়ে দ্রুত শনাক্ত করা যায়, তাহলে পুরোপুরি এর নিরাময় সম্ভব। এক্ষেত্রে সমাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর শ্যামলী নার্সিং কলেজে নার্সিং শিক্ষার্থীদের নিয়ে ‘হেলথ বন্ধু’ আয়োজিত সচেতনতামূলক এক সেমিনারে বক্তারা এসব তথ্য তুলে ধরেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক তানজিনা খান। তিনি বলেন, এ ধরণের আয়োজন সমাজিকভাবে ইতিবাচক ভূমিকা রাখবে। স্তন ক্যান্সার সচেতনতায় সমাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে এবং সচেতনতা বৃদ্ধিতে একযোগে কাজ করতে হবে।

হেলথ বন্ধু লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাজিকুল হাসান রিফাত বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে হেলথ কেয়ার ইকোসিস্টেম তৈরিতে কাজ করে যাচ্ছি। আর এই ধরনের সেমিনারের মাধ্যমে রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পায়।’

সেমিনারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ ও প্রতিকার বিষয়টি তুলে ধরেন হেলথ বন্ধু লিমিটেডের এক্সিকিউটিভ ফারিহা সুলতানা অমি। এ সময় সচেতনতা করণীয় নিয়ে আলোচনা করেন প্রতিষ্ঠানটির কমিউনিকেশন এক্সিকিউটিভ বাঁধন বিশ্বাস।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক