করোনায় আরও একজনের মৃত্যু, শতকের নিচে আক্রান্ত
মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন ৬৯ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪১৯ জন আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৩৭ জনে।
আজ শনিবার ( ২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮২টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে তিন হাজার ৬৫৮টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে তিন হাজার ৬৬১টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪৯ লাখ ৯৬ হাজার ৩০৩টি।
এতে আরও বলা হয়েছে, করোনা থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮০ হাজার ১৪৮ জন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার এক দশমিক ৮৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।
-
০১ অগাস্ট, ২০২৫
-
২১ জুলাই, ২০২৫
-
১২ জুলাই, ২০২৫
-
০৭ জুলাই, ২০২৫
-
০২ জুলাই, ২০২৫
-
২৮ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
২০ জুন, ২০২৫