২৭ অক্টোবর, ২০২২ ০২:৪৮ পিএম

১২ চিকিৎসকের শিক্ষাছুটি মঞ্জুর 

১২ চিকিৎসকের শিক্ষাছুটি মঞ্জুর 
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চিকিৎসকরা স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএসে বিধি মোতাবেক মুভ-ইন ও মুভ-আউট হবেন।

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন মেডিকেল কলেজে কর্মরত ১২ চিকিৎসককে উচ্চশিক্ষা গ্রহণে প্রেষণ মঞ্জুর করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘নিম্নবর্ণিত চিকিৎসকরা তাদের নামের পাশে বর্ণিত কোর্সে ও মেয়াদে অধ্যয়নের জন্য নির্দেশক্রমে প্রেষণ মঞ্জুর করা হলো।’

এতে বলা হয়েছে, ‘প্রেষণকালে সংশ্লিষ্ট চিকিৎসকগণ চিকিৎসা সেবা অব্যাহত রাখবেন। তাঁরা করোনা রোগের চিকিৎসায় দায়িত্বপ্রাপ্ত থাকলে দায়িত্ব পালনের পর কিংবা স্থানীয় নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কর্তৃক করোনা রোগের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হবে না, মর্মে প্রত্যয়ন ও ছাড়পত্র গ্রহণ সাপেক্ষে কোর্সে যোগদান করবেন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রত্যয়ন গ্রহণ নিশ্চিত করবেন।’

‘চিকিৎসকরা স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএসে বিধি মোতাবেক মুভ-ইন ও মুভ-আউট হবেন’, উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন  

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত