২৭ অক্টোবর, ২০২২ ০৯:৫১ এএম
খুমেকের প্রাক্তন অধ্যক্ষ ডা. কাজি হামিদ আর নেই
বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মেডিভয়েস রিপোর্ট: খুলনা মহানগর শাখার বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও খুলনা মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. কাজি হামিদ আজগর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত পৌনে ৩টায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডা. কাজি হামিদ আজগর দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটিতে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (২২ অক্টোবর) দেশে ফিরে এলে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অবস্থায় তার মৃত্যু হয়।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন