২৭ অক্টোবর, ২০২২ ০৯:১২ এএম

না ফেরার দেশে ডেল্টা মেডিকেলের ডা. আবির 

না ফেরার দেশে ডেল্টা মেডিকেলের ডা. আবির 
ডা. মোজাহিদুল ইসলাম আবির

মেডিভয়েস রিপোর্টডেল্টা মেডিকেল কলেজের নবম ব্যাচের শিক্ষার্থী ডা. মোজাহিদুল ইসলাম আবির মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। বুধবার (২৭ অক্টোবর) মারা যান তিনি।

ডেলটা মেডিকেল কলেজে এমবিবিএস সম্পন্ন করে একই প্রতিষ্ঠানে ইন্টার্নরত ছিলেন ডা. আবির।

বন্ধু-সহপাঠী সূত্রে জানা গেছে, ডা. আবির গত কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। বুধবার সকালে পপুলার হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করতে দিয়েছিলেন। তবে পরীক্ষার রিপোর্ট নেগেটিভ (NS1 antigen test) এসেছে।

মেডিসিন ক্লাব ডেল্টা মেডিকেল ইউনিটের এ সদস্য ছিলেন ডেল্টা মেডিকেল কলেজ ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের অন্যতম সহ-সভাপতি।

নবীন এ চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস গভীরভাবে শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে মেডিভয়েস। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক