২৩ অক্টোবর, ২০২২ ১২:০৩ পিএম

দুর্ঘটনার কবলে সিটি ডেন্টালের পিকনিক বাস, অফিস সহকারীর মৃত্যু 

দুর্ঘটনার কবলে সিটি ডেন্টালের পিকনিক বাস, অফিস সহকারীর মৃত্যু 
এ ঘটনায় পাঁচ শিক্ষার্থীসহ অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন।

মেডিভয়েস রিপোর্ট: ট্রাকের সঙ্গে সিটি ডেন্টাল কলেজের পিকনিক বাসের সংঘর্ষে কলেজের অফিস সহকারী মো. জাহাঙ্গীর আলাম (৪২) মারা গেছেন। এ ঘটনায় পাঁচ শিক্ষার্থীসহ অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন।

আজ রোববার (২৩ অক্টোবর) ভোর আনুমানিক সাড়ে ৪টায় কুমিল্লায় এ দুর্ঘটনা ঘটে।

একাধিক সূত্রে জানা গেছে, পিকনিক শেষে সিটি ডেন্টাল কলেজের বাসটি কক্সবাজার থেকে ক্যাম্পাসে ফিরছিল। চৌদ্দগ্রামে আসার পর বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ডেন্টাল কলেজের অফিস সহকারী মো. জাহাঙ্গীর আলাম (৪২) ঘটনাস্থলেই মারা যান।

এ ছাড়াও কলেজ সচিব অশোক কুমার রায়, প্রশাসনিক কর্মকর্তা কামরুল ইসলাম, অমল কুমার ও একাউন্টেন্ট সাইদুলের পরিবারসহ ৫ জন শিক্ষার্থী আহত হন।

আহতদের প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় স্থানান্তর করা হয়। আহতদের সবাই শঙ্কামুক্ত বলে জানা গেছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক