২১ অক্টোবর, ২০২২ ০৩:৫৭ পিএম

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ ইউএইচএফপিও’র নতুন কমিটির

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ ইউএইচএফপিও’র নতুন কমিটির
রাজধানীর ধানমন্ডি ক্লাবে এ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর ধানমন্ডি ক্লাবে আড়ম্বরপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সংগঠন ইউএইচএফপিও ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলো নতুন কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

অনুষ্ঠানে ইউএইচএফপিও ফোরামের প্রতিষ্ঠাতা ডা. মীর মোবারক হোসেন দিগন্তের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশেনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, বিএমএ’র মহাসচিব অধ্যাপক ডা. ইহতেশামুল হক দুলাল ও স্বাচিপ’র মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ।

ইউএইচএফপিও’র নতুন কমিটির সভাপতি ডা. মাহমুদুল হাসান সবাইকে নিয়ে ফোরামের কার্যক্রমকে আরো বেগবান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। অভিষেক অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক