১৮ অক্টোবর, ২০২২ ০৪:২৯ পিএম

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে শেখ রাসেল’র জন্মদিন পালন 

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে শেখ রাসেল’র জন্মদিন পালন 
অধিদপ্তরের মহাপরিচালক রাশেদা আকতার (অতিরিক্ত সচিব) বলেন, শেখ রাসেল আজ বেঁচে থাকলে আমরা একজন মহানুভব মানুষ ও আদর্শ নেতা পেতাম।

মেডিভয়েস রিপোর্ট: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‍আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক‍’ প্রতিপাদ্যে বিভিন্ন আয়োজনে শেখ রাসেল দিবস ২০২২ পালন করে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধিদপ্তরের মহাপরিচালক রাশেদা আকতার (অতিরিক্ত সচিব) বলেন, শেখ রাসেল আজ বেঁচে থাকলে আমরা একজন মহানুভব মানুষ ও আদর্শ নেতা পেতাম। জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে হাত রেখে শেখ রাসেল সোনার বাংলা গড়ে তুলতে পারতো।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক আয়োজিত এই আলোচনা সভায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে আলোচনায় অংশ নেন অধিদপ্তরের নার্সিং কর্মকর্তাবৃন্দ। এছাড়া সারাদেশের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীন সকল নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত