এফসিপিএস মেডিসিন ২য় পর্ব পরীক্ষা স্থগিত
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) এর এফসিপিএস মেডিসিন দ্বিতীয় পর্বের পরীক্ষা আগামী শনিবার (২২ অক্টোবর) অনুষ্ঠিতব্য MOCK IOE EXAM স্থগিত করা হয়েছে।
আজ রোববার (১৬ অক্টোবর) বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জন্সের ওয়েবসাইটে প্রকাশিত অনারারি সচিব অধ্যাপক মো. বিল্লাল আলম স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) এর এফসিপিএস মেডিসিন দ্বিতীয় পর্বের পরীক্ষার প্রস্তুতির জন্য আগামী ২২ অক্টোবর অনুষ্ঠিতব্য MOCK IOE EXAM স্থগিত করা হয়েছে।’
এতে আরও বলা হয়েছে, ‘উক্ত কোর্সে ইতোমধ্যে যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের কোর্স ফি এর সমুদয় টাকা ফেরৎ প্রদানের জন্য রেজিস্ট্রেশনের বিস্তারিত তথ্য উল্লেখ পূর্বক অনারারি সচিব বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সাময়িক অসুধিার জন্য দুঃখিত।’