১০ অক্টোবর, ২০২২ ১০:৫৫ এএম

এফসিপিএস গাইনি ২য় পর্ব রেজিস্ট্রেশনের মেয়াদ বৃদ্ধি 

এফসিপিএস গাইনি ২য় পর্ব রেজিস্ট্রেশনের মেয়াদ বৃদ্ধি 
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) অধীনে এফসিপিএস অবস্ এন্ড গাইনী দ্বিতীয় পর্ব রেজিস্ট্রেশনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, যা আগামী ১৩ অক্টোবর পর্যন্ত চলবে।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) অধীনে এফসিপিএস অবস্ এন্ড গাইনি দ্বিতীয় পর্ব রেজিস্ট্রেশনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, যা আগামী ১৩ অক্টোবর পর্যন্ত চলবে।

আজ সোমবার (১০ অক্টোবর ) বিসিপিএস’র ওয়েবসাইটে প্রকাশিত অনারারি সচিব অধ্যাপক মো. বিল্লাল আলম স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) অধীনে এফসিপিএস অবস্ এন্ড গাইনি দ্বিতীয় পর্ব পরীক্ষার ওরিয়েন্টেশন কোর্স আগামী ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলেজের ব্লক সি ভবনের (৩য় তলা,কক্ষ নং সি-৩০১) অনুষ্ঠিত হবে।’

এতে আরও বলা হয়েছে, ‘উক্ত কোর্সে অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশন করার জন্য “সচিব বিসিপিএস” বরাবর তিন হাজার টাকা United Commercial Bank Limited into STD Account No:0781301000000256 অথবা Dhaka Bank Limited STD Account No:0207150000000887 জমা দিয়ে ব্যাংক রশিদের স্ক্যান কপি বিসিপিএসের ওয়েবসাইটে আপলোড করে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করা হলো। 

নোটিসটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত