০৮ অক্টোবর, ২০২২ ০৫:১৭ পিএম

করোনায় আক্রান্ত ২৯৯, মৃত্যু শূন্য 

করোনায় আক্রান্ত ২৯৯, মৃত্যু শূন্য 
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯৯ জন। এ সময়ে করোনায় আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯৯ জন। এ সময়ে করোনায় আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। এ নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২০ লাখ ২৯ হাজার ৩১৪ জন, আর মৃত্যু ২৯ হাজার ৩৮০ জন।

আজ শনিবার (৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৮৭টি নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ২ হাজার ১৯৯টি নমুনা। এতে শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ। করোনা মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

এতে আরও বলা হয়েছে, একদিনে নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৯০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৯ হাজার ৩৪৪ জন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় ২৯ হাজার ৩৮০ জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৮ হাজার ৭৫৪ জন ও নারী ১০ হাজার ৬২৬ জন।


 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক