চাকরিতে স্থায়ী হলেন ২৭ পরিবার পরিকল্পনা পরিদর্শিকা
মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ২৭ জন পরিবার পরিকল্পনা পরিদর্শিকার চাকরি স্থায়ী করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
মঙ্গলবার (৪ অক্টোবর) পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক (পার্সোনেল) আবু তাহের মো. সানাউল্লাহ নূরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন নিম্নবর্ণিত ২৭ জন কর্মচারীর চাকরি যোগদানের তারিখ হতে স্থায়ী করা হলো।
ইতিমধ্যে কোনো কর্মচারী বদলি হয়ে থাকলে, বদলিকৃত কর্মস্থলই তাঁর বর্তমান কর্মস্থল হিসেবে গণ্য হবে’, আদেশে উল্লেখ করা হয়েছে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক/লাইন ডিরেক্টর, পরিচালক, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক, জেলা অ্যাকাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা/ মেডিকেল অফিসারসহ (এমসিএইচ-এফপি) সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।