০৬ অক্টোবর, ২০২২ ১০:৫০ এএম
চলে গেলেন ডা. মনজুর মোর্শেদ
ডা. মনজুর মোর্শেদ।
মেডিভয়েস রিপোর্ট: স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. মনজুর মোর্শেদ মারা গেছেন। সোমবার (৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে যশোর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
সূত্রে জানা গেছে, খুলনার সন্তান ডা. মনজুর মোর্শেদ বিকেলে বেনাপোলে হার্ট অ্যাটাক করেন। পরে যশোর হাসপাতালে নেওয়া হলে মারা যান তিনি।
চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস এন্ড রেস্পন্সিবিলিটিজ’র (এফডিএসআর) অধ্যাপক ডা. আবুল হাসনাৎ মিল্টন সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক পোস্টে বুধবার (৫ অক্টোবর) তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ডা. মনজুর মোর্শেদের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, থমকে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, থমকে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
এই বিভাগের সর্বাধিক পঠিত