এফসিপিএস পেডিয়াট্রিকস পার্ট-২ পরীক্ষা ২০ অক্টোবর
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস পেডিয়াট্রিকস (পার্ট-২) পরীক্ষার্থীদের মক (আইওই ও ওএসপিই) পরীক্ষা আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে।
আজ শনিবার (১ অক্টোবর) বিসিপিএস’র অনারারি সচিব অধ্যাপক মো. বিল্লাল আলম স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস পেডিয়াট্রিকস (পার্ট-২) পরীক্ষার প্রস্তুতির জন্য ফ্যাকাল্টি অব পেডিয়াট্রিকস’র উদ্যোগে এফসিপিএস পেডিয়াট্রিকস (পার্ট-২) মক (আইওই এবং ওএসপিই) পরীক্ষা আগামী ২০ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ৯টায় কলেজের ব্লক-বি ভবনে (৩য় তলা, কক্ষ নং বি-৩০১) অনুষ্ঠিত হবে এবং ফিডব্যাক সেশন দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।
এতে আরও বলা হয়েছে, ‘উক্ত মক (আইওই এবং ওএসপিই) পরীক্ষার রেজিস্ট্রেশন করার জন্য ‘সচিব, বিসিপিএস’ বরাবর ১,০০০/-(এক হাজার) টাকা UCBL এবং DBL ব্যাংকে জমা দিয়ে ব্যাংক রশিদের স্ক্যান কপি বিসিপিএসের ওয়েবসাইটে আপলোড করে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে।’