কক্সবাজারে ১০ ভূয়া চিকিৎসককে জরিমানা
মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসক না হয়ে নামের আগে ডাক্তার পদবী ব্যবহার করায় ১০ জনকে জরিমানা করেছে পেকুয়া উপজেলা স্বাস্থ্য প্রশাসন।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মহিউদ্দীন মাজেদ চৌধুরীর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদেরকে নিজস্ব চেম্বার থেকে আটক করা হয়। পরবর্তীতে ইউএনও‘র মাধ্যমে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ইউএইচএফপিও ডা. মহিউদ্দীন মাজেদ চৌধুরী মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা অভিযুক্তদের আটক করা হয়। পরে জরিমানা আদায় করে সবাইকে ছেড়ে দেওয়া হয়। পুনরায় ধরা পড়লে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার দেন তিনি।
তিনি আরও বলেন, মোবাইল কোর্ট চলাকালীন সময়ে অনেক ভূয়া চিকিৎসক চেম্বার বন্ধ করে পালিয়ে যান। তবে এভাবে পালিয়ে গিয়ে রক্ষা পাওয়া যাবে না। আমাদের অভিযান নিয়মিত চলবে।পর্যায়ক্রমে সারা দেশে এমন অভিযান নিয়মিত পরিচালনা করলে জনসচেতনতা তৈরি হবে বলেও জানান এই কর্মকর্তা।
-
২৮ অগাস্ট, ২০২৬
-
১৮ মার্চ, ২০২৫
-
০২ অক্টোবর, ২০২৪
-
৩১ অগাস্ট, ২০২৪