২৬ সেপ্টেম্বর, ২০২২ ১২:৩৩ পিএম

স্বাস্থ্য সেবা বিভাগের দুই যুগ্মসচিবকে পদায়ন 

স্বাস্থ্য সেবা বিভাগের দুই যুগ্মসচিবকে পদায়ন 
পদায়নকৃত কর্মকর্তাদ্বয় হলেন স্বাস্থ্য অধিশাখার (পরিকল্পনা) যুগ্ম সচিব মোহাম্মদ হেলাল হোসেন ও পরিকল্পনা অনুবিভাগে সংযুক্ত যুগ্মসচিব শায়লা শারমিন জামান।

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য সেবা বিভাগের দুই যুগ্ম সচিবকে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

রোববার (২৫ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখার উপসচিব আনজুমান আরা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিম্নবর্ণিত কর্মকর্তাদ্বয়কে দাপ্তরিক কাজের সুবিধার্থে তাদের নামের পার্শ্বে বর্ণিতভাবে বদলি/পদায়ন করা হলো।’

এতে আরও বলা হয়েছে, ‘পদায়নকৃত কর্মকর্তাদ্বয় হলেন স্বাস্থ্য অধিশাখার (পরিকল্পনা) যুগ্ম সচিব মোহাম্মদ হেলাল হোসেন ও পরিকল্পনা অনুবিভাগে সংযুক্ত যুগ্মসচিব শায়লা শারমিন জামান। এর মধ্যে মোহাম্মদ হেলাল হোসেনকে উন্নয়ন অধিশাখায় ও শায়লা শারমিন জামানকে স্বাস্থ্য অধিশাখায় (পরিকল্পনা) পদায়ন করা হয়েছে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব, সকল অতিরিক্ত সচিব ও সকল যুগ্মসচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►নোটিসটি দেখতে ক্লিক করুন 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত