২৫ সেপ্টেম্বর, ২০২২ ০৬:২০ পিএম

আরও ৪৪০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

আরও ৪৪০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৩ হাজার ৮৮০ জন।

মেডিভয়েস রিপোর্ট: মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৪৪০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ৩০৯ জন এবং ঢাকার বাইরে ১৩১ জন চিকিৎসাধীন আছেন।

আজ রোববার (২৫ সেপ্টেম্বর) সারাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের তথ্য ইউনিটের (এমআইএস) ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ৬৫০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ২৯৬ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে চিকিৎসা নিচ্ছেন ৩৫৪ জন।

এতে জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ১৩ হাজার ৮৮০ জন। ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ৭৪৩ জন এবং ঢাকার বাইরে তিন হাজার ১৩৭ জন।

এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১২ হাজার ১৮০ জন ডেঙ্গু রোগী। ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৯ হাজার ৪২৪ জন ও ঢাকার বাইরে দুই হাজার ৭৫৬ জন।

প্রসঙ্গত, সাধারণত বর্ষাকালে প্রতি বছর ঢাকাসহ দেশের বিভিন্ন শহরগুলোতে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩শ’ মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন। আর ২০২১ সালে এ রোগে মারা গেছেন ১০৫ জন এবং আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক