২১ সেপ্টেম্বর, ২০২২ ১১:২৫ এএম

দিনাজপুর বোর্ডের এসএসসির ৪ বিষয়ের পরীক্ষা স্থগিত

দিনাজপুর বোর্ডের এসএসসির ৪ বিষয়ের পরীক্ষা স্থগিত
দিনাজপুর শিক্ষা বোর্ড অনিবার্য কারণবশত চার বিষয়ের এসএসসি পরীক্ষা স্থগিত করেছে

মেডিভয়েস রিপোর্ট: অনিবার্য কারণবশত এসএসসির চার বিষয়ের পরীক্ষা স্থগিত করেছে দিনাজপুর শিক্ষা বোর্ড। আজ বুধবার (২১ সেপ্টেম্বর) দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো.কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরীক্ষা স্থগিত বিষয়গুলো হলো গণিত, কৃষিবিজ্ঞান,পদার্থবিজ্ঞান ও রসায়ন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘২০২২ সালের এসএসসি পরীক্ষার পরীক্ষার্থীসহ সবাইকে জানানো যাচ্ছে, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন ২০২২ সালের চলমান এসএসসি পরীক্ষার গণিত (১০৯),পদার্থবিজ্ঞান (১৩৬), কৃষিবিজ্ঞান (১৩৪) এবং রসায়ন (১৩৭) বিষয়ের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। স্থগিত বিষয়গুলোর পরীক্ষার তারিখ যথাসময়ে জানানো হবে।’

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ‘স্থগিত করা বিষয়গুলো ছাড়া অন্য সব বিষয়ের পরীক্ষা রুটিনে উল্লিখিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক