১৫ সেপ্টেম্বর, ২০২২ ০৪:২৩ পিএম

মিডওয়াইফারিতে ২৬৩০টি পদে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ বিজ্ঞপ্তি 

মিডওয়াইফারিতে ২৬৩০টি পদে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ বিজ্ঞপ্তি 
২৬৩০ টি শূন্য পদে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ বিজ্ঞপ্তি

মেডিভয়েস রিপোর্ট: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর ১০ম গ্রেডে ২৬৩০টি শূন্য পদে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগ।

বুধবার  (১৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা  বিভাগের (নার্সিং সেবা-১ শাখা) উপসচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে।

নোটিসে বলা হয়েছে, ‘স্বাস্থ্য সেবা  বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের নিয়ন্ত্রণাধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আওতাধীন সারাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল/বিশেষায়িত হাসপাতাল/জেনারেল হাসপাতাল/উপজেলা ও অন্যান্য হাসপাতালসমূহে এবং সেবা প্রতিষ্ঠানে ১০ম গ্রেডভুক্ত সিনিয়র স্টাফ নার্স ২৬৩০টি শূন্য পদে মধ্যে ১০ শতাংশ সংরক্ষণ রেখে ২৩৬৭ টি সিনিয়র স্টাফ নার্স এর শূন্য পদে নিয়োগ প্রদানের সুপারিশ প্রদানের লক্ষ্যে নার্সিং ও মিডওয়াইফারি  অধিদপ্তর কর্তৃক প্রেরিত তথ্যাদি নির্দেশক্রমে প্রেরণ করা হলো।’ 

►নোটিসটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত