১৫ সেপ্টেম্বর, ২০২২ ১১:৫৪ এএম

ডা. সালেক তালুকদারের বইয়ের মোড়ক উন্মোচন 

ডা. সালেক তালুকদারের বইয়ের মোড়ক উন্মোচন 
অধ্যাপক ডা. মো. সালেক তালুকদার রচিত অর্থোপেডিক সার্জারি বিষয়ক বইয়ের ‘Treatment OF Fracture & Dislocation’ মোড়ক উন্মোচন।

মেডিভয়েস রিপোর্ট: অধ্যাপক ডা. মো. সালেক তালুকদার রচিত অর্থোপেডিক সার্জারি বিষয়ক বইয়ের ‘Treatment OF Fracture & Dislocation’ মোড়ক উন্মোচন করা হয়েছে।  বুধবার ( ১৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

গ্রন্থের রচয়িতা অধ্যাপক ডা. মো. সালেক তালুকদার বলেন, ‘আমার এ বইটি চিকিৎসক সমাজ ও সর্বস্তরের মানুষের উপকারে আসবে বলে আশাবাদ ব্যক্ত করছি। এ সময়ে বইটি বেশি মানুষের কাছে পৌছাতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. অরূপরতন চৌধুরীর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুব। স্বাগত বক্তব্য রাখেন বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. কাইয়ুম চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর এ্যাডভান্সমেন্ট অব সাইন্স অধ্যাপক এস এ আশরাফ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক