১৫ সেপ্টেম্বর, ২০২২ ১০:২৮ এএম

‘পৃথিবীর কোথাও রোগীর স্বজনদের হাসপাতালে ঘুমানোর ব্যবস্থা নেই’ 

‘পৃথিবীর কোথাও রোগীর স্বজনদের হাসপাতালে ঘুমানোর ব্যবস্থা নেই’ 
তৃণমূলের স্বাস্থ্যকর্মীদের ভালো কাজের ওপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনাম-বদনাম জড়িত উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনারা ভালো করলে আমাদের সুনাম হবে, এর বিপরীত কিছু করলে বদনাম হবে।’

মেডিভয়েস রিপোর্ট: পৃথিবীর কোথাও রোগীর স্বজনদের জন্য হাসপাতালের মেঝেতে ঘুমানোর ব্যবস্থা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি।

রোগীর স্বজনদের হাসপাতালের মেঝেতে ঘুমানোর প্রস্তুতি দেখে তিনি বলেন, ‘আমি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরেছি, কিন্তু কোথাও রোগীর স্বজনদের এভাবে হাসপাতালের মেঝেতে ঘুমানোর ব্যবস্থা নেই। ইউরোপ, আমেরিকা, জাপান কোথাও এমন অবস্থা দেখিনি।’

তিনি এ বিষয়ে বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ চান। 

এ সময় ভালো স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসকসহ সকল স্বাস্থ্যকর্মীদের আন্তরিক সেবা প্রদানের আহ্বান জানান জাহিদ মালেক। 

পরে এক মতবিনিময় সভায় স্বাস্থ্য সেবার বিষয়ে সবার পূর্ণ দায়িত্বশীলতা ও আন্তরিকতা প্রত্যাশা করে স্বাস্থ্যমন্ত্রী জানতে চান, ‘আমাদের যে চাহিদা, তা কি আমরা আপনাদের কাছে আশা করতে পারি?’ জবাবে সবাই মন্ত্রীর কাছে পূর্ণ দায়িত্বশীলতার প্রতিশ্রুতি দেন।

স্বাস্থ্যসেবা প্রদান কোনো ব্যক্তির কাজ নয় উল্লেখ করে তিনি বলেন, ‘এটা দেশের কাজ, দেশের মানুষের কাজ, আমাদের ভাই-বোন, মা-বাবার কাজ।’

চিকিৎসা সেবা প্রদানের সুযোগকে আল্লাহর রহমত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘গ্রাম পর্যায়ে চিকিৎসকরা যে সেবা দিতে পারেন, তা আর কারও পক্ষে সম্ভব হয় না। কাজেই আমি মনে করি, এটা আল্লাহ তায়ালার রহমত। মানুষকে স্পর্শ করে যে কাজ, জীবন রক্ষার যে কাজ, এটা সবার পক্ষে সম্ভব হয়ে উঠে না। এটা কেবল আপনারাই করতে পারছেন।’

এ সময় নিজেকে স্বাস্থ্যখাতের একজন সহযোগী হিসেবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনাদের ব্যবস্থাপক হিসেবে আমরা কাজ করি। আপনাদের কাজের মাধ্যমেই আমাদের কাজ সম্পন্ন হয়। আপনারা ভালো করলে আমাদের সুনাম হবে, এর বিপরীত কিছু করলে আমাদের বদনাম হবে। বিষয়টি মনে রেখে আপনাদের কাজ চালিয়ে যেতে হবে।’

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্য সেবা অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। এ সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের কয়েকটি ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের খোঁজ-খবর নেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক