এম মনসুর আলি হাসপাতালে জরুরি, অন্ত ও বহির্বিভাগ কার্যক্রম শুরু
মেডিভয়েস রিপোর্ট: সিরাগঞ্জে শহীদ এম মনসুর আলি মেডিকেল কলেজ হাসপাতালে অনানুষ্ঠানিকভাবে জরুরি, অন্ত ও বহির্বিভাগ কার্যক্রম শুরু হয়েছে।
আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ভেরিফায়েড ফেইসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, হাসপাতালটিতে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সার্জারি বিভাগে প্রথমবারের মতো একজন রোগীর ল্যাপারোস্কপি অপারেশন করা হয়।
মেডিকেলে জরুরি, অন্ত ও বহির্বিভাগ কার্যক্রম শুরু হওয়ার পর থেকে দৈনিক শতাধিক রোগী অর্থোসার্জারি বহির্বিভাগ সেবা পাচ্ছেন বলে জানিয়েছেন ডা. রাজ কামাল আহমেদ। চালু করা হয়েছে এক হাজার এম এ এক্সরে ও অত্যাধুনিক ল্যাবরেটরি সেবা। খুব শিগগিরই হাসপাতালে শুরু হবে অর্থোসার্জারি ও গাইনি অন্তবিভাগ এবং অপারেশন কার্যক্রম।
হাসপাতালটি সিরাজগঞ্জ ও আশপাশের আপামর জনসাধারণের চিকিৎসা সেবায় বিরাট ভূমিকা রাখবে বলে জানান চিকিৎসকরা।
প্রসঙ্গত, কোভিড-১৯ মহামারীর প্রথম থেকেই শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা শনাক্তকরণ পরীক্ষা নিয়মিতভাবে চালু রয়েছে।