১২ সেপ্টেম্বর, ২০২২ ০৪:২১ পিএম

জাতীয় প্রেসক্লাবে ‘ফিটনেস সেন্টার’ চালু 

জাতীয় প্রেসক্লাবে ‘ফিটনেস সেন্টার’ চালু 
সাংবাদিকরা নিজেদের স্বাস্থ্য নিয়ে সচেতন না।

মেডিভয়েস রিপোর্ট: সংবাদ কর্মীদের স্বাস্থ্যের যত্নে জাতীয় প্রেসক্লাবে চালু করা হয়েছে ফিটনেস সেন্টার। সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এ ফিটনেস সেন্টারের উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘কোভিড পরিস্থিতির মধ্যে আমরা ঘরে ছিলাম। কিন্তু সাংবাদিক ভাই-বোনরা ঘরে থাকতে পারেননি। তাঁদের কোনো বিশ্রাম নেই। নিজের জীবনের ঝুঁকি নিয়ে মাঠে থেকে মানুষের কল্যাণে কাজ করেছেন সাংবাদিকরা। তাই তাদের স্বাস্থ্য সুরক্ষায় এরকম উদ্যোগ প্রশংসনীয়।

অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, ‘আমি যখন সাধারণ সম্পাদক ছিলাম, চার বছর ধরেই আমরা এটার জন্য তাগাদা দিয়েছিলাম। উনি বলেছেন এটা হবে। শুরু থেকেই ক্রীড়া প্রতিমন্ত্রী সাহায্য করেছেন। সাংবাদিকরা নিজেদের স্বাস্থ্য নিয়ে সচেতন না। তারা অন্যদের জন্য কাজ করতে করতে নিজেদের কথা ভুলে যান। এখানে যেহেতু অধিকাংশ সময়ই সাংবাদিকরা থাকেন, তাই ফাঁকে যাতে তারা একটু শরীর চর্চা করতে পারেন এজন্য এ ফিটনেস সেন্টার চালু করা হয়েছে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক