১১ সেপ্টেম্বর, ২০২২ ০৪:০৩ পিএম

আমেরিকান কলেজ অব সার্জন্সের উদ্যোগে রেসিডেন্স পেপার প্রতিযোগিতা 

আমেরিকান কলেজ অব সার্জন্সের উদ্যোগে রেসিডেন্স পেপার প্রতিযোগিতা 
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জন্সের (বিসিপিএস) সকল শাখার সার্জিক্যাল প্রশিক্ষণার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: সারা বিশ্বের সকল সাার্জিক্যাল প্রশিক্ষাণার্থীদের জন্য রেসিডেন্স পেপার প্রতিযোগিতার আয়োজন করেছে আমেরিকান কলেজ অব সার্জন্স (এসিএস)। বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জন্সের (বিসিপিএস) সকল শাখার সার্জিক্যাল প্রশিক্ষণার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে।

আজ রোববার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জন্স’র (বিসিপিএস) ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘সকল শাখার সার্জিক্যাল প্রশিক্ষণার্থীদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে যে, মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকান কলেজ অফ সার্জন (এসিএস) ATLS গ্লোবাল সিম্পোজিয়াম মার্চ ২০২৩-এর জন্য একটি রেসিডেন্স পেপার প্রতিযোগিতার আয়োজন করেছে । 

তারা বাংলাদেশি প্রতিযোগিদের জন্য ১ অক্টোবর একটি ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করবে। চূড়ান্ত প্রতিযোগিরা ১৮ নভেম্বর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া আঞ্চলিক XVI বার্ষিক সভায় (ভার্চুয়াল) প্রতিদ্বন্দ্বীতা করবে। আঞ্চলিক XVI মিটিং থেকে বিজয়ী প্রতিযোগি ATLS গ্লোবাল সিম্পোজিয়াম মার্চ ২০২৩-এ রেসিডেন্স পেপার উপস্থাপন করবেন।’

এতে আরও বলা হয়েছে, মিটিংয়ে ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করতে হবে। পরবর্তীতে প্রতিযোগী বিমান ভাড়া এবং তিন দিনের হোটেলে থাকাসহ মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে এসিএস দ্বারা পুরস্কৃত হবেন।

সকল আগ্রহী সার্জিক্যাল প্রশিক্ষণার্থীদের ২৮ সেপ্টেম্বরের মধ্যে তাদের কাগজপত্র বিসিপিএসের দক্ষতা উন্নয়ন বিভাগের নিকট জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে’, উল্লেখ করা হয়েছে নোটিসে।

নোটিসটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত