‘শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে’
মেডিভয়েস রিপোর্ট: বর্তমান সময়ে শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশ বেড়েছে বলে মন্তব্য করেছেন সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাশিদুল হক।
আজ রোববার (১১ সেপ্টেম্বর) রাজধানীর ‘ধানমন্ডি হাসপাতাল প্রাইভেট লিমিটেড’ আয়োজিত আত্মত্যহত্যা প্রতিরোধ দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
ডা. রাশিদুল বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে ইদানিং আত্মহত্যার প্রবণতা বেশ বেড়েছে, এখান থেকে পরিত্রাণ পেতে পরিবারের অন্য সব সদস্যকে শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করতে হবে। খেয়াল রাখতে হবে তাদের জীবনযাপনের উপর। এসময় তিনি আত্মহত্যার নানান দিক ও বিষয়গুলো তুলে ধরেন।
অনুষ্ঠানে মনোরোগ বিশেষজ্ঞ ডা. আসিফুদৌলা, ডা. সারওয়ার জাহান তুহিন, দেশবরণ্য চিকিৎসক ও প্রতিষ্ঠানের নির্বাহী অফিসার ফখরুল ইসলাম হামীম আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও করণীয় নিয়ে আলোচনা করেন।
তাঁরা বলেন, আত্মহত্যা প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে। এ জগন্য অপরাধ থেকে বিরত থাকতে হবে। এজন্য মানুষের সচেতনতা বৃদ্ধি করতে হবে। আত্মহত্যা প্ররোচিত হওয়া বা প্ররোচনা একটি মানসিক রোগ, বর্তমানে এ রোগের বিজ্ঞান সম্মত চিকিৎসা দেশে রয়েছে বলে জানান তারা।
কেউ মানসিক সমস্যায় ভুগছে কি না, খেয়াল রাখা। সমস্যা ধরা পড়লে দ্রুত চিকিৎসক এর কাছে নিয়ে আসার পরমর্শ দিয়েছেন চিকিৎসকরা।
প্রসঙ্গত, ‘কাজের মাঝে জাগাই আশা’এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে এ বছর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত হয়েছে। প্রতি বছর সরকারি-বেসরকারি উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানে দিবসটি পালন করা হয় ৷