২৩ অগাস্ট, ২০২২ ১০:৪১ এএম
রোগীকে মিথ্যা ডাক্তারী সনদ

নীহার রঞ্জনের রেজিস্ট্রেশন স্থগিত করলো বিএমডিসি, চিকিৎসক পরিচয়ে নিষেধাজ্ঞা

নীহার রঞ্জনের রেজিস্ট্রেশন স্থগিত করলো বিএমডিসি, চিকিৎসক পরিচয়ে নিষেধাজ্ঞা
লক্ষণ বৈদ্য নামে একজন রোগীকে মিথ্যা ডাক্তারী সনদ প্রদান করেন ডা. নীহার রঞ্জন বৈদ্য।

মেডিভয়েস রিপোর্ট: রোগীকে মিথ্যা ডাক্তারী সনদ প্রদান করার দায়ে বরগুনার ডা. নীহার রঞ্জন বৈদ্যের রেজিস্ট্রেশন ছয় মাসের জন্য স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. লিয়াকত হোসেন আজ মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, তাঁর রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। দীর্ঘ দিন ধরে বিচার প্রক্রিয়া শেষে এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ছয় মাস তিনি চিকিৎসা সেবা দিতে পারবেন না, এমনকি চিকিৎসক হিসেবে পরিচয়ও দিতে পারবেন না।।’

এদিকে ডা. লিয়াকত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, ডা. নীহার রঞ্জন বৈদ্য, (কোড নং : ১২০৩৬০), ইমারজেন্সি মেডিকেল অফিসার, ১০০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল, বরগুনায় কর্মরত। তিনি লক্ষণ বৈদ্য নামে একজন রোগীকে গুরুতর জখম না থাকা সত্ত্বেও মিথ্যা ডাক্তারী সনদ প্রদান করেন। বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল এর তদন্তে প্রতীয়মান হয় যে, তাঁহার প্রদত্ত ডাক্তারী সনদ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত ছিল।’

এতে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ (৬১ নং আইন) এর ২৩ (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বিএমএন্ডডিসি হইতে প্রদত্ত তাঁহার রেজিস্ট্রেশন (A-45464, Date of Registration :3rd June, 2007) ২৩/০৮/২০২২ ইং তারিখ হইতে ০৬ (ছয়) মাসের জন্য স্থগিত করা হইল। উল্লিখিত সময়ে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ (৬১ নং আইন) এর ধারা ২২ (১) অনুযায়ী তিনি কোথাও কোনোরূপ চিকিৎসা সেবা প্রদান করিতে পারিবেন না। এমনকি উক্ত সময়ে তিনি নিজেকে চিকিৎসক হিসাবে পরিচয় দিতে পারিবেন না।’ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক