স্বাস্থ্য অধিদপ্তরে আইন ও পরিসংখ্যান কর্মকর্তা নিয়োগে পরীক্ষা ১, ১২ সেপ্টেম্বর
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে ঔষধ প্রসাশন অধিদপ্তরের আইন কর্মকর্তা (৯ম গ্রেড) ও পরিসংখ্যান কর্মকর্তা (১০ম গ্রেড) পদের প্রার্থীদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি)। সূচি অনুযায়ী, আগামী ১ ও ১২ সেপ্টেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ রোববার (১৪ আগস্ট) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন ঔষধ প্রসাশন অধিদপ্তরের আইন কর্মকর্তা (৯ম গ্রেড) ও পরিসংখ্যান কর্মকর্তা (১০ম গ্রেড) পদের প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।’
পদ ও প্রার্থী সংখ্যা:
১. পরিসংখ্যান কর্মকর্তা- ৬৪ জন প্রার্থী
২. আইন কর্মকর্তা- ২০ জন প্রার্থী
লিখিত পরীক্ষার তারিখ : আগামী বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) এবং সোমবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সময়সূচি: প্রতিটি পরীক্ষা দুপুর ১২টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এ ছাড়াও সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে গণগ্রন্থাগার অধিদপ্তরের জন্য ৮৯ সহকারী লাইব্রেরিয়ান ও ৬০ পরিসংখ্যান কর্মকর্তার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর ও ১২ সেপ্টেম্বর।
নির্দেশাবলি:
১. পরীক্ষার্থীদের সরকার কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কোনো পরীক্ষার্থীকে মাস্ক ব্যতীত পরীক্ষার হলে প্রবেশ করতে দেয়া হবে না।
২. কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd থেকে ডাউনলোডকৃত প্রবেশপত্রসহ প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রার্থীদের অনুকূলে নতুন করে কোনো প্রবেশপত্র প্রেরণ করা হবে না।
৩. কোনো প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা বিনষ্ট হলে কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd থেকে ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ব্যতীত কোনো পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।