১৩ অগাস্ট, ২০২২ ১০:৪০ এএম

হাসান মিসবাহ'র ওপর হামলার ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিন্দা

হাসান মিসবাহ'র ওপর হামলার ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিন্দা
সাংবাদিক হাসান মিজবাহ।

মেডিভয়েস রিপোর্ট: ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান মিজবাহ এর ওপর হামলা ও শারীরিকভাবে লাঞ্চিত করায় তীব্র নিন্দা জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ শনিবার (১৩ আগস্ট) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ও হেলথ মিনিস্ট্রি মিডিয়া উয়িং এর মুখপাত্র মাইদুল ইসলাম প্রধান এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জ্ঞাপন করেন। ‘পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলার ঘটনা নিন্দনীয়’, বলা হয়েছে।

এতে বলা হয়েছে, গত ৯ আগস্ট রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার এসপিএ ডায়াগনস্টিক সেন্টারের কিছু বিষয়ের ওপর পেশাগত প্রতিবেদন করতে গিয়ে দায়িত্ব পালনরত অবস্থায় সাংবাদিক হাসান মিজবাহ এর ওপর হামলা ও শারীরিকভাবে লাঞ্চিত করা হয়। তিনি দেশের একটি সুপরিচিত বেসরকারি টেলিভিশন চ্যানেলের একজন প্রগতিশীল ও সুপরিচিত জ্যেষ্ঠ সংবাদকর্মী। তিনি দেশের স্বাস্থ্য ব্যবস্থার গুণগত দিকগুলো মিডিয়ায় নিয়মিত তুলে ধরে বহুবার প্রশংসিত হয়েছেন। এরকম একজন সিনিয়র রিপোর্টারের সাথে এই ধরনের অশালীন আচরণ কোনভাবেই প্রত্যাশিত নয়।’

এতে আরও বলা হয়েছে ‘হেলথ মিনিস্ট্রি মিডিয়া উয়িং’ প্রকৃত ঘটনা উদঘাটন করে এ ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবির সাথে একাত্মতা প্রকাশ করছে এবং হাসান মিজবাহ এর শারীরিক ও মানসিক অবস্থার সাথে সহমর্মিতা প্রকাশ করছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাজধানীর কামরাঙ্গীরচরে এসপিএ ডায়াগনোস্টিক সেন্টারে পেশাগত দায়িত্ব পালনকালে হাসান মিসবাহ ও সাজুর ওপর হামলা চালানো হয়। এ সময় তার ক্যামেরাম্যান ও  গাড়ি চালককে মারধর করে ক্যামেরা ও গাড়ি ভাঙচুর করা হয়। ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ও টেলিভিশনের গাড়ির চাবি। প্রায় দুই ঘণ্টা ধরে তাদেরকে আটকে রাখা হয়। বর্তমানে সাংবাদিক হাসান মেসবাহ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক