চিকিৎসকের উপর হামলা: প্ল্যাটফর্ম অব মেডিকেল ও ডেন্টাল সোসাইটির নিন্দা
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কতিপয় শিক্ষার্থীর হাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ইন্টার্ন চিকিৎসক ডা. মো. সাজ্জাদ হোসেনের উপর অতর্কিত হামলা ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ‘প্ল্যাটফর্ম অব মেডিকেল ও ডেন্টাল সোসাইটি’।
আজ মঙ্গলবার (৯ আগস্ট) সেসাইটির কেন্দ্রীয় পরিষদের সভাপতি ডা. নাজমুল আবেদীন নাসিব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘গত ৮ আগস্ট রাত ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতিপয় ছাত্র কর্তৃক কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় বিনা উস্কানিতে ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা. মো. সাজ্জাদ হোসেনের উপর অতর্কিত অমানবিক নির্যাতন ও হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই।’
প্লাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সেসাইটি উক্ত ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছে।