০৯ অগাস্ট, ২০২২ ০৭:১৫ পিএম

চিকিৎসকের উপর হামলা: প্ল্যাটফর্ম অব মেডিকেল ও ডেন্টাল সোসাইটির নিন্দা 

চিকিৎসকের উপর হামলা: প্ল্যাটফর্ম অব মেডিকেল ও ডেন্টাল সোসাইটির নিন্দা 
ডা. মো. সাজ্জাদ হোসেন।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কতিপয় শিক্ষার্থীর হাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ইন্টার্ন চিকিৎসক ডা. মো. সাজ্জাদ হোসেনের উপর অতর্কিত হামলা ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ‘প্ল্যাটফর্ম অব মেডিকেল ও ডেন্টাল সোসাইটি’। 

আজ মঙ্গলবার (৯ আগস্ট) সেসাইটির কেন্দ্রীয় পরিষদের সভাপতি ডা. নাজমুল আবেদীন নাসিব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘গত ৮ আগস্ট রাত ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতিপয় ছাত্র কর্তৃক কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় বিনা উস্কানিতে ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা. মো. সাজ্জাদ হোসেনের উপর অতর্কিত অমানবিক নির্যাতন ও হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই।’

প্লাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সেসাইটি উক্ত ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত