চতুর্থ ঢেউয়ে মৃতদের ৭০ ভাগই টিকা নেননি: স্বাস্থ্য মহাপরিচালক
মেডিভয়েস রিপোর্ট: দেশে করোনা মহামারির চলমান চতুর্থ ঢেউয়ে মৃতদের ৭০ শতাংশই টিকা নেননি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে আজ রোববার (২৪ জুলাই) রাজধানীর হোটেল অরনেটে লিভার ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ভ্যাকসিন নেওয়ার পরও মানুষ মারা যাবে না—এমন কথা কখনো বলা হয়নি। তবে ভ্যাকসিন কিছুটা হলেও সুরক্ষা দেবে।
অধ্যাপক খুরশীদ আলম বলেন, করোনা মহামারি দেখা দেওয়ার পর অনেক গবেষণা করে টিকা আবিষ্কার করা হয়েছে। নিশ্চয়ই এতে উপকার রয়েছে। সম্পূর্ণ প্রতিরোধ ব্যবস্থা না হলেও অনেকটা সুরক্ষা দিচ্ছে।
এবার যারা আক্রান্ত হচ্ছেন তাদের বেশিরভাগকেই হাসপাতালে ভর্তি হতে হচ্ছেন না বলেও জানান তিনি।
যারা মডার্না ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পাননি, তারা কবে নাগাদ পাবেন—জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। তবে ভ্যাকসিন অবশ্যই পাবে। ব্যবস্থা করে দেওয়া হবে।’
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪