২১ জুলাই, ২০২২ ০৪:৪৬ পিএম

পরিবার পরিকল্পনা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক তানভীর 

পরিবার পরিকল্পনা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক তানভীর 
তানভীরুল ইসলাম

মেডিভয়েস রিপোর্ট: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২ পেয়েছেন অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক তানভীরুল ইসলাম। বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে ‘পরিবার পরিকল্পনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২২’ এর প্রিন্ট/অনলাইন মিডিয়া (বাংলা) ক্যাটাগরিতে তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা ১১টায় অধিদপ্তরের সভাকক্ষে আইইএম ইউনিট আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের পক্ষে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল।

সম্প্রতি ঢাকা পোস্টে ‘দুই সন্তানেই ফুলস্টপ’ দিচ্ছেন ৭৯ শতাংশ মা’ শীর্ষক প্রতিবেদনের জন্য তানভীরুল ইসলামকে এই সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে। প্রতি বছরের মতো এ বছরও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শ্রেষ্ঠ প্রতিবেদককে মিডিয়া অ্যাওয়ার্ড দিয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর।

তানভীরুল ইসলামের জন্ম ১৯৯৩ সালের ২১ অক্টোবর। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ধুরুয়া এলাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তাঁর জন্ম হয়। পারিবারিক জীবনে স্ত্রী, বাবা-মাসহ তিন ভাই রয়েছে তার। বাবা শিক্ষকতার মহান পেশায় নিয়োজিত আছেন।

তার জন্ম ময়মনসিংহের নান্দাইল হলেও বাবার চাকরির সুবাদে বেড়ে উঠার পুরো সময়টা কেটেছে কিশোরগঞ্জে। ঐতিহ্যবাহী সরকারি গুরুদয়াল কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। কর্মজীবনে ঢাকা পোস্ট ছাড়াও একুশে টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টাল মেডিভয়েসসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ছিলেন তিনি।

এছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সর্বমোট ৪ জন সংবাদকর্মীকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। পুরস্কারপ্রাপ্ত অন্যরা হলেন-দৈনিক আমার সংবাদের মাহমুদুল হাসান, বাংলাদেশ টেলিভিশনের দিনার সুলতানা, সময় টেলিভিশনের মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, এটিএন বাংলার মো. শারফুল আলম, দ্য ডেইলি সানের নীলফামারী প্রতিনিধি রাজিব হোসেন রাজু ও দৈনিক সাতমাথা পত্রিকার বার্তা সম্পাদক এফ শাহজাহান। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
নম্বরের কথা চিন্তা করে পড়াশোনা করিনি: ডা. জেসি হক
এমআরসিপিতে বিশ্বসেরা বাংলাদেশি চিকিৎসক

নম্বরের কথা চিন্তা করে পড়াশোনা করিনি: ডা. জেসি হক