১৬ জুলাই, ২০২২ ০৪:১৯ পিএম

বিএসএমএমইউ’র চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়ন নির্বাচন ২৪ জুলাই 

বিএসএমএমইউ’র চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়ন নির্বাচন ২৪ জুলাই 
 যারা নির্বাচিত হবেন তারা আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) চতুর্থ শ্রেণী ‘কর্মচারী ইউনিয়ন নির্বাচন-২০২২’ আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে। আজ শনিবার (১৬ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার মো. মোস্তাফিজুর  রহমান-জুয়েল মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন

তিনি বলেন, নির্বাচনে ৩৩টি পদের জন্য ৭২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।  যারা নির্বাচিত হবেন তারা আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন। এবারের নির্বাচনে মোট ভোটার রয়েছেন ১০৮১ জন।

ইউনিয়ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হিসেবে লড়বেন মো. ইসমাইল হোসেন, মো. শহিদুল ইসলাম, মো. হূমায়ন কবির, মো. বাহার উল্লাহ, মো. মমিনুল ইসলাম স্বপন, মো. সবুজ সিকদার সজীব, জাকির হোসেন মিয়া, মো. ওয়াসিম ভূইয়া, মো. নজরুল ইসলাম, মো. আবদুল হামিদ মোট ১০ জন প্রার্থী। সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন মো. জামাল হোসেন, মো. ইব্রাহীম হোসেন, মো. মফিজ উদ্দিন, মো. সোলায়মান, মো. আসাদ, মো. শেখ রাজু, মো. রুবেল মিয়া, মো. আলআমিন, দীলিপ চন্দ্র দাস, মো. একতিয়ার হায়দার খান।

সাধারন সম্পাদক পদে প্রার্থী হয়েছেন আকরাম হোসেন জাবেদ, মো. ফারুক, মো. আব্দুস সোবহান, মো. লোকমান। যুগ্ন-সাধারন সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মো. নাজমুল হাসান, মো. সজীব হোসনে মোল্লা, মো. রেজাউল আহমেদ রনি, মো. জুয়েল রানা, নিজাম উদ্দিন। সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মো.আলম, ফয়েজ হোসেন জয়, মো. ইদ্রিস ইসলাম, নিমাই চন্দ্র সরকার, মো. আব্দুল বারেক শেখ, মো. শাহ আলম মিয়া, মো. রফিকুল ইসলাম। কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন মো. জসিম উদ্দিন ও মো. মোস্তফা মোল্লা। দপ্তর সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সজল সরকার ও মো. মতিন মোল্লা।

এ ছাড়া সাংস্কৃতিক সম্পাদক পদে তিনজন, সমাজ কল্যাণ সম্পাদক পদে দুইজন, ধর্ম বিষয়ক সম্পাদক পদে দুইজন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে দুইজন, প্রচার সম্পাদক পদে দুইজন প্রার্থী হয়েছেন।

এ ছাড়াও মহিলা সম্পাদিকা পদে চারজন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দুইজন, সহ-সম্পাদক পদে চারজন এবং কার্যনির্বাহী সদস্য পদে ১১ জন প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।

প্রসঙ্গত, গত ৬ জুলাই প্রধান নির্বাচন কমিশনার মো. মোস্তাফিজুর  রহমান-জুয়েল এবং সেকশন অফিসার ও সদস্য-সচিব সঞ্জিত চন্দ্র মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত