১৪ জুলাই, ২০২২ ১২:৫৪ পিএম
শিশু নিউরোলজির ‘ওসপি পেডিয়াট্রিকস’ বইয়ের দ্বিতীয় সংস্করণ বাজারে
বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিনের হাতে সংস্করণটি তুলে দেন গ্রন্থের লেখক অধ্যাপক ডা. গোপেন কুমার কুন্ডু। ছবি: মো. আরিফ খান।
মেডিভয়েস রিপোর্ট: শিশু নিউরোলজির ওপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. গোপেন কুমার কুন্ডুর লেখা বই ওসপি পেডিয়াট্রিকস’র (Ospe Pediatrics) দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিনের হাতে তাঁর কার্যালয়ে বইটি তুলে দেন গ্রন্থের লেখক অধ্যাপক ডা. গোপেন কুমার কুন্ডু।
এ সময় ল্যাবরেটরি মেডিসিন বিভাগের চেয়ার্যামন অধ্যাপক ডা. দেবতোষ পাল, ফিজিক্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জিল্লুর রহমান ভূঁইয়া, ভাসকুলার সার্জারি বিভাগের ডা. সমরেশ চন্দ্র সাহা, কার্ডিওলজি বিভাগের ডা. অমল কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি
দিনাজপুর মেডিকেলে পুলিশ সদস্য পরিচয়ে চিকিৎসকদের ওপর হামলা, আহত ৫
এই বিভাগের সর্বাধিক পঠিত