২৬ জুন, ২০২২ ০১:৩০ পিএম

পোর্টেবল কার্ডের ভুল সংশোধনে সরাসরি বিএমডিসিতে যোগাযোগের পরামর্শ

পোর্টেবল কার্ডের ভুল সংশোধনে সরাসরি বিএমডিসিতে যোগাযোগের পরামর্শ
কোনো চিকিৎসকের পোর্টেবল কার্ডে ভুল থাকলে সংশোধন করা সুযোগ রয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: ভুয়া চিকিৎসক প্রতিরোধে এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী চিকিৎসকদেরকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) দেওয়া পোর্টেবল কার্ডে কোনো ধরনের ভুল থাকলে সরাসরি যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. আরমান হোসেন।

আজ রোববার (২৫ জুন) দুপুরে মেডিভয়েসের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

ডা. আরমান হোসেন বলেন, ‘কোনো চিকিৎসকের পোর্টেবল কার্ডে ভুল থাকলে সংশোধন করার সুযোগ রয়েছে, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ভুয়া চিকিৎসক প্রতিরোধে কয়েকমাস আগে ডিজিটাল পোর্টেবল কার্ড চালু করা হয়েছে। এই স্মার্ট কার্ড পকেটে নিয়ে চলা যাবে।’

গত বছর ভুয়া চিকিৎসক প্রতিরোধে পাইলট প্রকল্পের মাধ্যমে চিকিৎসকদের স্মার্ট রেজিস্ট্রেশন (পকেট ভার্সন) কার্ড দেওয়া সিদ্ধান্ত নেয় বিএমডিসি। পরে গত ১৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে তাঁদেরকে স্মার্ট কার্ড প্রদানের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে দেশের রেজিস্ট্রার্ড সকল চিকিৎসককে এ কার্ড প্রদান করা হচ্ছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএমডিসি
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক